লালমনিরহাটের পাটগ্রামে সীমান্তে অবৈধভাবে পুশইন ও চোরাচালান প্রতিরোধে বুড়িমারী রেলওয়ে স্টেশনে বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (২৫ আগস্ট) সকালে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান পরিচালিত হয়।
যৌথ অভিযানকালে স্টেশনে উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদ এবং সন্দেহজনক ব্যক্তি ও দ্রব্যসামগ্রী তল্লাশি করা হয়। তবে এ সময় অবৈধ সীমান্ত পারাপার, পুশ-ইন, চোরাচালান কিংবা কোনো অবৈধ দ্রব্যসামগ্রী পাওয়া যায়নি।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, পুশ-ইন, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান ও নজরদারি পরিচালনা করছে।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








