ভারতের বিপক্ষে আগামী মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আফগানিস্তানের সাদা বলের দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে নিয়ে ব্যস্ত থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে খেলতে পারেনি তিনি।
টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার গুলবাদিন নাইবও। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্সে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার নুর উল রাহমান। দলে থাকা আরেক উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজের ব্যাকআপ হিসেবে দলে নেওয়া হয়েছে নুরকে।
ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে ইব্রাহিম জাদরানের। গত মার্চে দলের সেরা স্পিনার রশিদ খানের কাছ থেকে দলের নেতৃত্ব পান তিনি।
আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো খেলবে ভারত ও আফগানিস্তান। সবগুলো ম্যাচই হবে দিল্লিতে। তবে এটি আফগানিস্তানের হোম সিরিজ। নিজেদের হোম ম্যাচগুলো দীর্ঘদিন ধরে ভারত, দুবাইয়ে বা অন্য কোন ভেন্যুতে খেলছে আফগানরা।
আফগানিস্তান টি-টোয়েন্টি দল: ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নুর উল রাহমান, সেদিকুল্লাহ আটাল, ডারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমারজাই, গুলবাদিন নাইব, মোহাম্মাদ নবি, রশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, নুর আহমাদ, মুজিব উর রাহমান, ফজলহক ফারুকি, আবদুল্লাহ আহমাদজাই ও নাভিন-উল-হক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








