সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নির্বাচনের পথে বিসিবি

প্রকাশিত: ০৪ মে ২০২৬, ১০:১৪ পিএম

আপডেট: ০৪ মে ২০২৬, ১০:১৪ পিএম

নির্বাচনের পথে বিসিবি

আসন্ন বোর্ড নির্বাচনকে প্রধান লক্ষ্য করে অ্যাডহক কমিটির তৃতীয় সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরবর্তী বিসিবি নির্বাচন তদারকির জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে বোর্ড।

এতে থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-এর একজন প্রতিনিধি এবং সঙ্গে বিসিবি মনোনীত দুইজন সদস্য।

বোর্ড থেকে জানানো হয়েছে, নির্বাচনি প্রক্রিয়ার অংশ হিসেবে শিগগিরই বিসিবি সংবিধানের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সকল বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন আহ্বান করে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

চট্টগ্রাম, সিলেট ও বরিশালের আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর পূর্ব গঠিত অ্যাডহক কমিটিগুলো তাৎক্ষণিক বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এছাড়া, দুই বছরের জন্য ‘কোকা কোলা বাংলাদেশ’কে বিসিবির আনুষ্ঠানিক ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.