রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশের দারুণ সূচনা

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম

আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশের দারুণ সূচনা

আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে আত্মবিশ্বাসী শুরু করেছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ ‘বি’র প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে টাইগ্রেসরা।

ব্যাট হাতে ম্যাচের নায়ক ছিলেন শারমিন আক্তার। ৩৯ বল মোকাবিলা করে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। নারী টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার প্রথম ফিফটি। ইনিংসটি সাজান আটটি চার ও একটি ছক্কায়। শারমিনের সঙ্গে দারুণ সঙ্গ দেন সোবহানা মোস্তারি, যিনি ২৯ বলে করেন গুরুত্বপূর্ণ ৩২ রান।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৫৯ রান। যুক্তরাষ্ট্রের হয়ে বল হাতে লড়াই করেন মাহি মাধাভান, যিনি তিনটি উইকেট শিকার করেন। ইসানি ভাগেলা নেন দুটি উইকেট।

জবাবে খেলতে নেমে যুক্তরাষ্ট্রের সংগ্রহ ছিল ৯ ওভার শেষে ১ উইকেটে ৫৫ রান। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মিডিয়াম পেসার রিতু মনি। এক ওভারের মধ্যেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। এর মধ্যে ছিলেন সেট ব্যাটার চেতনা পাগ্যাদ্যালা, যিনি ৩১ বলে করেন ৩৬ রান। তখন যুক্তরাষ্ট্রের স্কোর দাঁড়ায় ৬৮ রানে ৪ উইকেট।

শেষদিকে রিতু সিং ঝুঁকিপূর্ণ ব্যাটিং করে ম্যাচে উত্তেজনা ফেরানোর চেষ্টা করলেও ১৮তম ওভারে তাকে ফিরিয়ে দেন নাহিদা আক্তার। এরপর একই ওভারে গীতিকা কোডালিকে শূন্য রানে স্টাম্পড করেন নাহিদা। পরের দুই বলের ব্যবধানে বিদায় নেন তারান্নুম কোপ্রাকেও, যিনি ১০ বলে করেন ১০ রান।

নাহিদা আক্তার শেষ পর্যন্ত ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ৪ উইকেট। রিতু মনি শিকার করেন ৩ উইকেট, আর রাবেয়া খাতুন নেন ২ উইকেট। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ইনিংস থামে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানে।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ আত্মবিশ্বাস পেল বাংলাদেশ। আগামী মঙ্গলবার কীর্তিপুরে পাপুয়া নিউগিনির বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

রায়

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.