শুক্রবার, ১৫ মে ২০২৬, ০ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, ক্ষুব্ধ ইসরাইল

প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৬:০১ পিএম

আপডেট: ১৫ মে ২০২৬, ০৬:০১ পিএম

ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, ক্ষুব্ধ ইসরাইল

বার্সেলোনা লা লিগা শিরোপা জয়ের আনন্দে উৎসব করার সময় ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায় ক্লাবের তরুণ তারকা লামিন ইয়ামালকে। উৎসবের মাঝে এ দৃশ্য ছড়িয়ে পড়ায় শুরু হয় বিতর্ক এবং রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা।

 লা লিগা জয়ের পর সোমবার (১১ মে) বার্সেলোনার বিজয় শোভাযাত্রায় অংশ নেয় দলটি। এ সময় খোলা বাসে দাঁড়িয়ে বড় একটি ফিলিস্তিনি পতাকা নাড়াচ্ছিলেন মুসলিম ধর্মাবলম্বী ইয়ামাল। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও পতাকা হাতে তোলা ছবি প্রকাশ করেন তিনি।

তবে এই ঘটনাকে ভালোভাবে নেয়নি ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইয়ামালের কঠোর সমালোচনা করেন। তার অভিযোগ, ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ইয়ামাল ইসরাইলবিরোধী ঘৃণা উসকে দিয়েছেন।

ইসরাইল কাটজ লেখেন, “আমাদের সেনারা যখন হামাসের বিরুদ্ধে লড়াই করছে, তখন লামিন ইয়ামাল ইসরাইলের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর পথ বেছে নিয়েছে।”

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রসঙ্গ টেনে তিনি আরও নানা অভিযোগ তোলেন।

অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইয়ামালের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ইয়ামাল শুধু সেই সংহতির প্রকাশ করেছেন, যা স্পেনের লাখো মানুষ ফিলিস্তিনের প্রতি অনুভব করে।

এক্সে দেওয়া এক বার্তায় সানচেজ বলেন, “কোনো সার্বভৌম রাষ্ট্রের পতাকা ওড়ানোকে যারা ঘৃণা ছড়ানো মনে করে, তারা হয় বাস্তবতা থেকে বিচ্ছিন্ন, নয়তো নিজেদের সংকীর্ণতায় অন্ধ হয়ে গেছে।”

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.