শহর বদলায়, সময় এগিয়ে যায়। কিন্তু পরিবারের জন্য একটি সঠিক ঠিকানা বেছে নেওয়ার সিদ্ধান্তের প্রভাব থেকে যায় বহু বছর। কখনো কখনো প্রজন্মের পর প্রজন্ম। আর সেই ঠিকানা যদি হয় পরিকল্পিত, সবুজ ও সম্ভাবনাময় একটি টাউনশিপ (আবাসিক এলাকা); তাহলে একটি প্লট কেনার সিদ্ধান্তই হয়ে উঠতে পারে ভবিষ্যৎ জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।
আর সেই ক্ষেত্রে দেশের ক্রমবর্ধমান আবাসন সমস্যা সমাধানে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান ‘নর্থ সাউথ গ্রুপ’। ২০১৯ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে আবাসিক ও বাণিজ্যিক খাতের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মূলত চারটি প্রধান ক্ষেত্র— আবাসন প্রকল্প, আবাসিক অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক কমপ্লেক্স এবং হোটেল ও রিসোর্ট নিয়ে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সুপরিকল্পিত নগর ভাবনা, আধুনিক স্থাপত্যশৈলী এবং পরিবেশবান্ধব উদ্যোগের সমন্বয়ে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আবাসিক ও বাণিজ্যিক স্বপ্নের ঠিকানা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। সুদীর্ঘ এই যাত্রায় আস্থার পরিবেশ তৈরির মাধ্যমে আবাসনশিল্পে প্রতিষ্ঠানটি অর্জন করেছে এক সুদৃঢ় অবস্থান। মাত্র পাঁচ বছরের এই পথচলায় প্রতিষ্ঠানটি কয়েক হাজার পরিবারের মানসম্মত আবাসন সুনিশ্চিত করেছে।
রাজধানীর সবুজবাগ এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা শাহজাহান কবীর বীর প্রতীক। সম্প্রতি পুরান ঢাকার রোকনপুর এলাকায় ওয়ারিশ সূত্রে পাওয়া একটি ফ্ল্যাট বিক্রি করেছেন। পরিবারের সাথে পরামর্শ করে সেই টাকা দিয়ে কিছু জমি কেনার সিদ্ধান্ত নেন। পত্রিকায় বিজ্ঞাপন দেখে গত সপ্তাহে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে অবস্থিত নর্থ সাউথ গ্রুপের হেড অফিসে যান। সেখানে গিয়ে নর্থ সাউথ গ্রীন সিটি সম্পর্কে ধারণা নেন। পরবর্তীতে পরিবার নিয়ে সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শনে যান। প্রকল্পের অবস্থান এবং সার্বিক পরিবেশ দেখে তিনি সিদ্ধান্ত নেন নর্থ সাউথ গ্রীন সিটিতেই প্লট নেবেন।
পরদিন আবারও বনানীতে নর্থ সাউথ গ্রুপের অফিসে এসে ৬ কাঠার একটি প্লট এককালীন মূল্য পরিশোধে বুকিং দেন। শুধু শাহজাহান কবীর নন, তাঁর প্লট নেওয়ার খবরে নর্থ সাউথ গ্রুপে প্লট নেওয়ার আগ্রহ প্রকাশ করেন আরো কয়েকজন আত্মীয়। এর মধ্যে শাহজাহান কবীরের ছোট ছেলের শ্বশুরবাড়ির ৪ জন আত্মীয় ৩ কাঠার আরো ৪টি প্লট কেনেন নর্থ সাউথ গ্রীন সিটিতে। এ তালিকায় পরবর্তীতে যুক্ত হন শাহজাহান কবীরের মেজো ছেলেও। তিনিও ৩ কাঠার আরেকটি প্লট নেন। সব মিলিয়ে শাহাজাহান কবীর বীর প্রতীকের পরিবারের সদস্যরাই ২১ কাঠা জমি নেন নর্থ সাউথ গ্রীন সিটির ভিআইপি ব্লকে।
এ বিষয়ে জানতে চাইলে শাজাহান কবীর বীর প্রতীকের ছেলে আমিনুল কবির সুমন বলেন, ‘আমার বাবা মুক্তিযোদ্ধা শাহজাহান কবীর বীর প্রতীক নর্থ সাউথ গ্রুপের প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে পছন্দ করেন। পরবর্তীতে পারিবারিকভাবে আলোচনা করে নর্থ সাউথ গ্রীন সিটিতেই প্লট কেনার সিদ্ধান্ত নেন। আমরা আত্মীয়স্বজন মিলে ২১ কাঠার ৫টি প্লট বুকিং দিয়েছি। এর মধ্যে ৪টি প্লট এককালীন মূল্য পরিশোধে কেনা এবং বাকি একটি প্লট এক বছরের কিস্তিতে নেওয়া। দু-এক দিনের মধ্যে দলিল বুঝিয়ে দেওয়ার কথা। ২০২৭ সালের ডিসেম্বরে জমি বুঝিয়ে দেবে বলে নিশ্চিত করছে নর্থ সাউথ গ্রুপ।
যান্ত্রিক নগরজীবনে একটি অ্যাপার্টমেন্টের প্রয়োজন এখন আর ঘরের সীমানায় শেষ হয় না। ভবনে সুপরিকল্পিত প্রবেশপথ ও নির্গমন ব্যবস্থা, গাড়ি রাখার জায়গা, সার্বক্ষণিক নিরাপত্তা। এ ছাড়া জরুরি শিশুদের সময় কাটানোর পাশাপাশি মানসিক প্রশান্তির জন্য সবুজের উপস্থিতি। এই ভাবনা থেকেই পরিকল্পিত আবাসন নিশ্চিত করতে অঙ্গীকারবন্ধ নর্থ সাউথ গ্রুপ। বিভিন্ন প্রকল্পে সুবিধাজনক অবস্থান ও জমির পরিসর অনুযায়ী প্রকল্পগুলোতে থাকছে বিভিন্ন সুযোগ–সুবিধা।
এর মধ্যে রয়েছে টেকসই পরিবেশবান্ধব প্লট, শিশুদের খেলার জায়গা, জিম, সুইমিংপুল, কমিউনিটি সেন্টার, স্কুল-কলেজ, মসজিদ মাদ্রাসাসহ ছোট ছোট জমি একত্র করে পরিকল্পিত আবাসন গড়ে তোলার উদ্যোগও ঘনবসতিপূর্ণ শহরে পর্যাপ্ত আলো-বাতাস ও যৌথ সুবিধার নিশ্চয়তা দিচ্ছে। আবাসিকের পাশাপাশি বাণিজ্যিক স্থাপনার ক্ষেত্রেও অগ্নিনিরাপত্তা ও কর্মপরিবেশের সর্বাত্মক উপযোগিতাকে প্রাধান্য দেওয়া হয়। হাজারের বেশি গ্রাহকের অকৃত্রিম আস্থা ও ভালোবাসাকে সম্বল করে প্রতিষ্ঠানটির সামনে এখন অনেক দায়িত্ব। আবাসন খাতে আগামী দিনের মানদণ্ড নির্ধারণ করতে প্রতিশ্রুতিবদ্ধ নর্থ সাউথ গ্রুপ।
ভবিষ্যতে আরো আধুনিক ও মানসম্মত আবাসন ব্যবস্থা নিয়ে আসার পরিকল্পনা করছে নর্থ সাউথ গ্রুপ। বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে উদ্ভাবনী ধারণা যুক্ত করার মাধ্যমে তারা ক্রেতাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে চায়। গুণগত নির্মাণ, উন্নত সেবা এবং প্রকল্পের বৈচিত্র্যের কারণে আবাসন খাতে গ্রাহকদের কাছে নর্থ সাউথ গ্রুপ একটি নির্ভরযোগ্য পছন্দ হয়ে উঠেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নর্থ সাউথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইউসুফ আলী খাঁন বলেন, সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার নিশ্চিত এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য বাসযোগ্য, সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশসম্মত আবাসন নিশ্চিত করতে হবে। আর সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে নর্থ সাউথ গ্রুপ।
গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে নানামুখী সুবিধা দিয়ে থাকে নর্থ সাউথ গ্রুপ। ক্রেতাদের জন্য নিজস্ব পরিবহনে সরেজমিনে প্রকল্প পরিদর্শনের ব্যবস্থা করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকল্পের সবশেষ অগ্রগতি সম্পর্কে নিয়মিত তথ্য দেওয়া হয়। একই সঙ্গে গ্রাহকসেবার সার্বিক মান বাড়াতে নিয়মিত কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে জানতে চাইলে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাহবুবুল হোসেন খান বলেন, মানুষের অন্যতম মৌলিক চাহিদা হলো নিরাপদ, সাশ্রয়ী, দূষণমুক্ত, পর্যাপ্ত ও মর্যাদাপূর্ণ আবাসন। দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি, ভূমির উচ্চমূল্য এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে আবাসন সংকট ক্রমশ তীব্র হয়ে উঠছে। নিম্ন আয়ের মানুষের জন্য এ বাসস্থান সংকট আরো প্রকট। সবার জন্য বাসযোগ্য, সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশসম্মত আবাসন নিশ্চিত করতে কাজ করছে নর্থ সাউথ গ্রুপ।
নিরাপদ ও মানসম্মত বাসস্থান মানুষের অন্যতম মৌলিক চাহিদা। তবে জমি ক্রয়, মালিকানা যাচাই, রেজিস্ট্রেশন এবং আবাসন প্রকল্পের স্বচ্ছতা নিয়ে নানা সংশয়ের কারণে স্বপ্নের ঠিকানা খুঁজে পাওয়া অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে পরিকল্পিত আবাসন, উন্নত গ্রাহকসেবা এবং সুনির্দিষ্ট জমি হস্তান্তর প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়ে পূর্বাচলের ভূলতায় নর্থ সাউথ গ্রীণ সিটিতে আজ শুক্রবার বসছে দিনব্যাপী মিলনমেলা ও আবাসন উৎসব। এই আবাসন মেলায় থাকছে রেডি প্লট/ফ্ল্যাট/হোটেল শেয়ার প্রদর্শনী, বর্ষসেরা ১০-৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
মিলনমেলা অনুষ্ঠান শুরু হবে সকাল ১১টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। এতে নর্থ সাউথ গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা অপু বিশ্বাস উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রকল্পের সাইট অফিসের ভিত্তিস্থাপন করবেন। দিনব্যাপী এই আয়োজনে থাকছে সুলভ মূল্যে বর্ষসেরা ছাড়ে প্লট ও ফ্ল্যাট এবং কক্সবাজারে হোটেল শেয়ার কেনা ও বুকিংয়ের সুযোগ। পাশাপাশি দিনব্যাপী অতিথি আপ্যায়ন ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশসেরা শিল্পীরা গান পরিবেশন করবেন। মিলনমেলা অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক এদিন।
নর্থ সাউথ গ্রুপের প্রকল্পসমূহ
বর্তমানে নর্থ সাউথ গ্রুপের বেশ কয়েকটি উল্লেখযোগ্য আবাসন ও রিসোর্ট প্রকল্প রয়েছে। এর মধ্যে অন্যতম হলো পূর্বাচল ৩০০ ফুট মহাসড়ক ও আর্মি হাউসিং (জলসিঁড়ি) সংলগ্ন ‘নর্থ সাউথ গ্রীন সিটি’, পূর্বাচল ৩০ নম্বর সেক্টর–সংলগ্ন টঙ্গী-কালীগঞ্জ মহাসড়কের পাশে ‘নর্থ সাউথ ইন্ডাস্ট্রিয়াল সিটি’, ঢাকা-মাওয়া ৪০০ ফুট এক্সপ্রেসওয়ের শ্রীনগর রেলস্টেশন ও আন্ডারপাস–সংলগ্ন ‘নর্থ সাউথ স্কয়ার সিটি’ এবং কক্সবাজার মেরিন ড্রাইভের ইনানী বিচে অবস্থিত ‘টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট’।
এ ছাড়া জলসিঁড়ি আবাসন, পূর্বাচল এবং ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট প্রকল্পের নির্মাণকাজ চলমান। পাশাপাশি নর্থ সাউথ কনসোর্টিয়াম লি. নর্থ সাউথ বিল্ডিং অ্যান্ড কন্সট্রাকশন লি. নর্থ সাউথ ফার্মস লি. নর্থ সাউথ টেক সলিউশন, নর্থ সাউথ ডুপ্লেক্স হোম, নর্থ সাউথ হিউম্যানিটি এইড ফাউন্ডেশন এবং মায়ালোক রিসোর্ট প্রকল্প ছাড়াও নর্থ সাউথ ডেইলি এদিন প্রেস মিডিয়া লি.-এর অধীনে দৈনিক এদিন পত্রিকাসহ ৬টি গণমাধ্যম রয়েছে। যা ইতিমধ্যে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে পাঠকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
ঢাকার কাছাকাছি রূপগঞ্জের ৩০০ ফিট সংলগ্ন গড়ে উঠছে পরিকল্পিত আবাসন প্রকল্প ‘নর্থ সাউথ গ্রীন সিটি’। সকালের নরম আলো জানালা গলে ঘরে ঢুকছে, বাইরে চোখজুড়ানো সবুজ। দিনটা শুরু হচ্ছে এক মনোরম পরিবেশে। ইট–পাথরের শহরে এমন সকাল পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কিন্তু নর্থ সাউথ গ্রীন সিটি সাজানো হয়েছে ঠিক এই ভাবনা থেকেই। এমনভাবে সাজানো হয়েছে, যাতে নিত্যদিনের জীবন হয়ে ওঠে সহজ ও সুন্দর। আর আলো-বাতাস ও সবুজের উপস্থিতি হয়ে ওঠে প্রতিদিনের অংশ। রুচিশীল গ্রাহকের স্বপ্নের ঠিকানা এখন নর্থ সাউথ গ্রুপ।
একটি প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে অবস্থান, অনুমোদন, স্বচ্ছতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নর্থ সাউথ গ্রুপের প্রকল্পগুলো সেই ক্ষেত্রে গ্রাহকদের আস্থার জায়গা তৈরি করছে। উন্নত পরিকাঠামো ও পরিকল্পিত নগরায়ণ প্রক্রিয়ার কারণে আশপাশের জমির চাহিদায় ইতিবাচক প্রভাব পড়ছে। ভবিষ্যতের আবাসন চাহিদা পূরণের লক্ষ্যে ‘নর্থ সাউথ গ্রুপ’প্লট ও ফ্ল্যাট ক্রয়ের সুযোগ দিচ্ছে। বর্তমানে চলছে এককালীন বুকিংয়ে বিশেষ সুবিধা এবং সহজে দীর্ঘমেয়াদি কিস্তির সুযোগ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









