টানা বর্ষণে সরবরাহ বিপর্যয়ে মূল্যবৃদ্ধি
নিত্যপণ্যে বৃষ্টির ওছিলাদেশজুড়ে টানা ভারি বর্ষণ, জলাবদ্ধতা এবং বিভিন্ন অঞ্চলে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় শহর কিংবা জেলা-উপজেলার কাঁচাবাজারগুলোতে শাকসবজি, কাঁচামরিচ, মাছ, ডিমসহ বিভিন্ন কৃষিপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।