রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

লা রিভ আয়োজন করলো ‘লা রিভ ঈদ এডিট–প্রেস প্রিমিয়ার’

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম

আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম

লা রিভ আয়োজন করলো ‘লা রিভ ঈদ এডিট–প্রেস প্রিমিয়ার’

ঈদ ২০২৬ উপলক্ষে লা রিভ আয়োজন করলো একটি ব্যতিক্রমধর্মী ও অভিজাত প্রেস মিট ‘লা রিভ ঈদ এডিট–প্রেস প্রিমিয়ার’।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত এই আয়োজনে লা রিভের আসন্ন ঈদ কালেকশনের এক্সক্লুসিভ প্রিভিউ উপস্থাপন করা হয়। ঈদের পোশাক, প্রিন্টস্টোরির ভিন্নধর্মী উপস্থাপন, গেমস ও লাইভ মিউজিক মিলে পুরো অনুষ্ঠানটিই পরিণত হয় আনন্দমেলায়।

অনুষ্ঠানের শুরুতেই ছিল ফার্স্ট প্রিমিয়ার পর্ব। এই পর্বে অতিথিদের সামনে প্রথমবারের মতো প্রদর্শিত হয় ঈদের ক্যাম্পেইন ভিডিওগুলো। এরপর ওয়েলকাম স্পিচে লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস অতিথিদের স্বাগত জানান এবং প্রিন্টস্টোরি নিয়ে একটি সংক্ষিপ্ত ব্রিফ দেন।

উল্লেখ্য, এবারের ঈদ/২৬ কালেকশনে অ্যাম্বার হেজ, গ্লোবাল গ্রিডস, রেডিয়েন্ট ফারভর, আর্টফুল ডাইমেনশন, ট্রপিক্যাল ইমপ্রিন্ট, অবসকিওর ফ্লোরা, স্পাইসড বোহেমিয়া, ডেকোরেটিফ, মেডিটেরিয়ান ইন্সপিরেশন, মিনিমালিজম ম্যাজিক নামে মোট ১০টি প্রিন্টস্টোরি নিয়ে কাজ করেছে লা রিভ।

এই কালেকশনে প্রাধান্য পাবে টিল ও চেরি রেড রঙের ব্যবহার। এই মূল রঙগুলোর সঙ্গে যুক্ত করা হয়েছে একাধিক লেয়ারড প্যালেট, যা পুরো কালেকশনকে দিয়েছে গভীরতা, বৈচিত্র্য এবং উৎসবের আবহ।

নিউট্রাল প্যালেটে রয়েছে বাটারক্রিম, গোল্ডেন হেজ, সানক্লাউড মিরর এবং অ্যালজি ব্লুম যেগুলো পোশাকে এনে দেয় নরম, এলিগ্যান্ট ও ব্যালেন্সড লুক। রিচ প্যালেটে ব্যবহার করা হয়েছে ক্রাশড চেরি, টমেটো রেড, হিবিস্কাস রেড, স্কোয়াশড গ্রেপ পার্পল, প্রিকলি পিঙ্ক এবং টাইড ব্লু। এই রঙগুলো ঈদের আনন্দ ও উৎসবের উচ্ছ্বাসকে আরও প্রাণবন্ত করে তোলে।

আর্থি প্যালেটে রয়েছে ওয়ালনাট ব্রাউন এবং কম্বুচা অ্যাম্বার যা পোশাকে যুক্ত করেছে প্রাকৃতিক উষ্ণতা ও পরিণত ভাব। শ্যাডো প্যালেটে রাখা হয়েছে জেডেড টিল, ন্যাচারাল টিল এবং মুডি ব্লু। এই গভীর ও শান্ত রঙগুলো পুরো কালেকশনের সঙ্গে একটি শক্তিশালী ভিজ্যুয়াল কনট্রাস্ট তৈরি করেছে।

এরপর তিনি ঈদের প্রিন্টস্টোরিগুলো রিভিল করার জন্য অতিথিদের আমন্ত্রণ জানান। এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সাংবাদিকদের অংশগ্রহণে একটি স্পিন হুইল গেম।

পরবর্তী পর্বে লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস ঈদ ২০২৬ এর ফ্যাশন ট্রেন্ড নিয়ে একটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ ব্রিফ দেন। ম্যাক্রো ফ্লোরাল প্রিন্ট, ফারশি সালোয়ার কামিজ, মেডিটেরিয়ান অনুপ্রেরণা, ড্রপ শোল্ডার, ওয়াইড লেগ প্যান্টসহ এবারের ঈদের ট্রানজিশনাল ট্রেন্ড, যেখানে শীত ও গ্রীষ্মের স্টাইল একসাথে মিশেছে, এই বিষয়গুলো তিনি বিশেষভাবে তুলে ধরেন।

একই সঙ্গে তিনি লা রিভের প্রযুক্তিগত অগ্রগতির কথাও তুলে ধরেন। ওয়েবসাইট, অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি এখন লা রিভের চ্যাটবট অ্যালিসা দ্রুততম অনলাইন শপিং সাপোর্ট দিতে সক্ষম, এই তথ্য জানিয়ে তিনি বলেন, ফ্যাশনের পাশাপাশি প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালাইনমেন্টেও লা রিভ ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানের শেষে রিভ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম রেজাউল হাসান ভোট অফ থ্যাঙ্কসের মাধ্যমে অতিথিদের ধন্যবাদ জানান।

‘লা রিভ ঈদ এডিট–প্রেস প্রিমিয়ার’ আয়োজনটি লা রিভের ঈদ ২০২৬ কালেকশনের প্রিন্টস্টোরি, ট্রেন্ড ও ভাবনাকে নতুনভাবে উপস্থাপন করার এক স্মরণীয় পদক্ষেপ। এর মাধ্যমে লা রিভের ঈদ/২৬ কালেকশন সবার কাছে তার ডিজাইন, ট্রেন্ড ও বৈচিত্র্যের গল্প সবার কাছে পৌঁছে দিতে পারবে বলে আশাবাদী।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.