‘‘শিশু বিয়ে আর নয় কন্যা করবে বিশ্ব জয়’’ এই প্রতিপাদ্যে সিলেটের ওসমানীনগরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আলী, সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসমা বেগম, শিক্ষক আনোয়ার হোসেন আনা, ওসমানীনগর প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস, সদস্য আব্দুল রকিব আনু ও জুয়েল আহমদ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী অনিন্দিতা ধর এত্রি এবং নবম শ্রেণির ছাত্রী নাবিহা জান্নাত তাহাসহ অনেকেই।
আলোচনা সভায় বক্তরা কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা এবং তাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবার ও সমাজের দায়িত্বের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









