ভোলার লালমোহনেও ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অবহিতকরণ প্রেস কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, লালমোহন প্রেস ক্লাবের সভাপতি মো. সোহেল আজিজ শাহিন পাটওয়ারীসহ লালমোহন উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সকল স্তরের লোকজনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হয়। এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভূমিকা ও প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে আলোচনা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









