মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রাম থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জায়েদ আহমদ শিবলু (২৮) নামে এক যুবককে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
থানা সূত্রে জানা যায়, আটক জায়েদ আহমদ শিবলু কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের (রাজার দিঘির পাড়) বাসিন্দা হাজী আব্দুল মালিকের ছেলে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









