চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান।
জেলার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ড, সদর উপজেলার বালিয়াডাঙ্গা ও দেবীনগর, শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ও পাঁকা ইউনিয়ন এবং শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া গোমস্তাপুরের তিনটি, নাচোলের কসবা এবং ভোলাহাট উপজেলার তিনটি ইউনিয়নেও তথ্য সংগ্রহ চলছে।
সরকার চলতি ২০২৬-২৭ অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। এ কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে ১৪ হাজার ৫০০ কোটি টাকা। দেশব্যাপী প্রায় ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে অনলাইন ডেটাবেইজ তৈরি করা হবে।
পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাইয়ে প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) পদ্ধতি ব্যবহার করা হবে। পিএমটি স্কোর ৮৬০ বা তার কম হলে নারী পরিবারপ্রধান ভাতার যোগ্য হিসেবে বিবেচিত হবেন। তবে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবার অগ্রাধিকার পাবে।
প্রেস ব্রিফিংয়ে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









