সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালসমূহের এজিএম সম্পন্ন

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৫:০৮ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৫:০৮ পিএম

ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালসমূহের এজিএম সম্পন্ন

ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা, মানিকগঞ্জ, রংপুর, ফরিদপুর, ঝিনাইদহ, দিনাজপুর, নওগাঁ, মাদারীপুর ও ময়মনসিংহ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজএিম) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৬ র্মাচ) ইসলামি ব্যাংক ফাউন্ডেশনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামি ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালসমূহের পরিচালক মো. আব্দুল জলিল, ইসলামি ব্যাংক ফাউন্ডশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালসমূহের পরিচালক মো. খুরশীদ ওয়াহাব, ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালসমূহের পরিচালক প্রফেসর ড. এম. মাসুদ রহমান, মো. আব্দুস সালাম, এফসিএ, এফসিএস, ও ইসলামি ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালসমূহের সিইও মোহাম্মদ আলী, আইবিএফ-এর জিএম মো. ফায়জুল কবীরসহ স্থানীয় পরিচালকবৃন্দ এজিএমে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালসমূহের সচিব অ্যাডভোকেট আফসার আলী শাহ।

এ সময় ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালের কর্মকর্তা এবং হাসপাতালের শেয়ারহোল্ডারবৃন্দ অনলাইনে যুক্ত ছিলেন। সভায় হাসপাতালসমূহের ২০২৪-২০২৫ এর আর্থিক বিবরণী উপস্থাপন, অনুমোদন ও লভ্যাংশ ঘোষণা করা হয়।
 

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.