মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেওয়া সিদ্ধান্তের আলোকে আগামীকাল রবিবার থেকে নতুন সূচিতে চলবে ব্যাংক।
শনিবার (৪ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় জানিয়েছে, অফিস শেষ ও লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত অফিস খোলা রাখা হবে। আর লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত।
এতদিন সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত লেনদেন এবং ৬টা পর্যন্ত অফিস খোলা থাকতো। তবে উদ্ভুত পরিস্থিতিতে অফিসের সময় কমানো হয়েছে। তবে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যথারীতি চলমান থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









