গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আবারও ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ী থানার দেউলিয়াবাড়ি এলাকার একটি গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় সারাবো মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আইয়ুব আলী জানান, আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ী স্টেশনের দুটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে সারাবো স্টেশনের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









