ময়মনসিংহের ত্রিশালে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃধা, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার প্রমুখ।
সভায় বক্তারা যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসন ও স্থানীয় জনসাধারণের সমন্বিত ভূমিকার কথা তুলে ধরা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









