বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের পরিবর্তিত সময় ঘোষণা

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২০ পিএম

আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২০ পিএম

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের পরিবর্তিত সময় ঘোষণা

দেশের চলমান জ্বালানী সংকটে বিদ্যুৎ সাশ্রয় করতে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের খেলা শুরুর সময়ের পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিসিবি এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজের এই নতুন সময় জানিয়েছে।

পূর্বে ঘোষিত সময়ে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দুপুর ২টায় শুরুর হবার কথা থাকলেও নতুন সময় অনুযায়ী ওয়ানডে সিরিজের ম্যাচগুলো সকাল ১১টায় শুরু হবে। ম্যাচ শেষ হবার সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট। ওয়ানডে সিরিজের ম্যাচগুলোর তারিখ ও ভেন্যুতে কোন পরিবর্তন হয়নি।

১৭ এপ্রিল মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। একই ভেন্যুতে ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রাম স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দুইদল।

ওয়ানডের মত টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের সময়ে পরিবর্তন আনা হয়েছে। চট্টগ্রামে ২৭ ও ২৯ এপ্রিল সিরিজের প্রথম দুই ম্যাচ শুরুর সময় ছিল সন্ধ্যা ৬টায়। নতুন সময় অনুযায়ী প্রথম দুই ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। যা শেষ হবে বিকেল ৫টা ১০ মিনিটে।

মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচ আগে থেকেই দুপুর ২টায় শুরু হবার কথা ছিল। ঐ ম্যাচের সময়ে কোন পরিবর্তন আনা হয়নি।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল ঢাকায় আসবে নিউজিল্যান্ড। ২০২৩ সালে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল নিউজিল্যান্ড। ঐ সফরে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল কিউইরা।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.