বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স শুরু ২৩ এপ্রিল

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম

আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম

ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স শুরু ২৩ এপ্রিল

তিন দিনব্যাপী ১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স শুরু হবে আগামী ২৩ এপ্রিল।

বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের মেঘনা হলে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এর আয়োজনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ২৩-২৫ এপ্রিল, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িল, ঢাকায়, তিন দিনব্যাপী শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ও সুপ্রতিষ্ঠিত অটোমোটিভ বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬'। অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশের অধীনে একই সাথে অনুষ্ঠিত হবে ‘১৯তম ঢাকা মোটর শো ২০২৬', ‘১০ম ঢাকা বাইক শো ২০২৬', ‘৯ম ঢাকা অটো পার্টস শো ২০২৬', ‘৮ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৬' এবং ‘৩য় ইলেকট্রিক ভেইকল (ইভি) বাংলাদেশ এক্সপো ২০২৬'।

২৩ এপ্রিল দুপুর ১২ টায় প্রদর্শনীসমূহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.