বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার জব্দ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৮ পিএম

আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৮ পিএম

মান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার জব্দ

নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের চক কালিকাপুর স্কুল মোড় এলাকা থেকে রাজশাহীর বাগমারা উপজেলায় পাচারের সময় ৪৫ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কালিকাপুর ইউনিয়নের চক কালিকাপুর স্কুল মোড় এলাকায় স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম।

স্থানীয় বাসিন্দারা জানান, দুইটি চার্জারভ্যানে করে ২৫ বস্তা ডিএপি ও ২০ বস্তা টিএসপি রাজশাহীর বাগমারা উপজেলার দামনাশ হাট এলাকায় পাচার করা হচ্ছিল। সার পাচারের সন্দেহে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে চক কালিকাপুর স্কুল মোড়ে অভিযান চালানো হয়।

জব্দকৃত সার বহনকারী চার্জার ভ্যানচালক জানান, সারগুলো কোথায় থেকে আসছে আমার জানা নাই। সারগুলো বহনকারী ভুটভুটি নষ্ট হওয়ার কারণে মাঝপথে আমাদের দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, সারগুলো পার্শ্ববর্তী বাগমারা উপজেলা দামনাশ হাটে আমজাদ নামের এক ব্যবসায়ীর দোকানে নেওয়া হচ্ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, “স্থানীয়দের মাধ্যমে জানতে পারি নিয়ামতপুর উপজেলা থেকে দুটি ভ্যানে ৪৫ বস্তা সার পার্শ্ববর্তী বাগমারা উপজেলায় পাচার করা হচ্ছে। জব্দকৃত সারগুলো উপ-কৃষি সম্প্রসারণ কর্মকর্তার জিম্মায় স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।”

সুলতান/মান্দা/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.