বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈদে জবি শিক্ষার্থীদের জন্য বাস

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৮:৫৬ পিএম

আপডেট: ২০ মে ২০২৬, ০৮:৫৬ পিএম

ঈদে জবি শিক্ষার্থীদের জন্য বাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের ‘ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন’ উপলক্ষে যাতায়াতের সুবিধার্থে বিভাগীয় শহরে বাস দিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বুধবার (২০ মে) উপাচার্য অনুমোদনক্রমে পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ মে (শুক্রবার) সকাল ৮টায় জবি ক্যাম্পাস হতে ৭টি বিভাগীয় শহরে পৌঁছানোর নিমিত্তে পরিবহন পুলের নিজস্ব যানবাহন চলাচল করবে।

রুটপ্ল্যান-
রুট-১খুলনা বিভাগ (পদ্মা)
জবি (ক্যাম্পাস) পদ্মা সেতু ভাঙ্গা ফরিদপুর (রাজবাড়ী মোড়)→মাগুড়া (ভায়না মোড়) যশোর (মণিহার) খুলনা জবি (ক্যাম্পাস)।
রুট-২ বরিশাল বিভাগ (তুরাগ)
জবি (ক্যাম্পাস) পদ্মা ভাঙ্গা সেতু কাশিয়ানী (ভাটিয়াপাড়া মোড়) গোপালগঞ্জ পিরোজপুর বরিশাল-জবি (ক্যাম্পাস)।
রুট-৩ রংপুর বিভাগ (অর্নিবান-২)
জবি (ক্যাম্পাস) গাজীপুর (ভোগড়া বাইপাস) গাইবান্ধা সদর হরিপুর ব্রিজ রংপুর-জবি (ক্যাম্পাস)।
জবি (ক্যাম্পাস) বগুড়া গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)→ ঘোড়াঘাট (দিনাজপুর) বিরামপুর (দিনাজপুর) ফুলবাড়ী (দিনাজপুর) দিনাজপুর→সৈয়দপুর (নীলফামারী) রংপুর জবি (ক্যাম্পাস)।
রুট-৪ রাজশাহী বিভাগ (স্বপ্নচূড়া)
জবি (ক্যাম্পাস) ঢাকা সিরাজগঞ্জ নাটোর রাজশাহী জবি (ক্যাম্পাস)।
রুট-৫। চট্টগ্রাম বিভাগ (গোমতী) (উল্কা-৪)
জবি (ক্যাম্পাস) কুমিল্লা (আমিরাবাদ) চাঁদপুর (হাজীগঞ্জ) লক্ষ্মীপুর (রামগঞ্জ) নোয়াখালী (সোনাইমুড়ি- চৌমুহনী- মাইজদী) জবি (ক্যাম্পাস)।
জবি (ক্যাম্পাস) কুমিল্লা ফেনী চট্টগ্রাম জবি (ক্যাম্পাস)।
রুট- ৬ সিলেট বিভাগ (আড়িয়াল)
জবি (ক্যাম্পাস) নরসিংদী ভৈরব ব্রাঘ্রনবাড়িয়া (বিশ্বরোড) হবিগঞ্জ (মাধবপুর, শায়েস্তাগঞ্জ) মৌলভীবাজার (শেরপুর)→সিলেট-জবি (ক্যাম্পাস)।
রুট-৭ ময়মনসিংহ বিভাগ (প্রজন্ম-২)
জবি (ক্যাম্পাস) গাজীপুর (রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট) ময়মনসিংহ (ভালুকা)) ত্রিশাল ময়মনসিংহ (নান্দাইল) ইশ্বরদী ময়মনসিংহ (বাসস্ট্যান্ড)→জবি (ক্যাম্পাস)।

উল্লেখ্য, গাড়ীতে উঠতে ছাত্র-ছাত্রীদের ড্রাইভার ও হেলপারকে আইডি কার্ড প্রদর্শন করতে হবে।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.