বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাঙ্গাবালীতে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৯:২৩ পিএম

আপডেট: ২০ মে ২০২৬, ০৯:২৩ পিএম

রাঙ্গাবালীতে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা

‎পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যথাযথ নিয়মে কোরবানির পশু জবাই এবং পশুর চামড়া সংরক্ষণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২০ মে) পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম মজুমদার।

‎কর্মশালায় ইসলামি বিধান অনুযায়ী কোরবানির পশু জবাই, স্বাস্থ্যবিধি অনুসরণ, চামড়া সংরক্ষণের সঠিক পদ্ধতি এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, চামড়া ব্যবসায়ী, স্থানীয় কসাইসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম মজুমদার বলেন, “কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করা গেলে চামড়ার গুণগত মান বজায় থাকবে এবং আর্থিক ক্ষতি কমানো সম্ভব হবে।”

তিনি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

‎কর্মশালাটি কোরবানির সময় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং চামড়ার অপচয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

কা/রা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.