সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে জেলাব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মে) কসবা উপজেলার ডাকবাংলো ও কোল্লাপাথর শহীদ সমাধিস্থলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
এ সময় তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল কাদির মিয়া। ভিপি তাজুল ইসলাম এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সামাজিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে ডাকবাংলো ও কোল্লাপাথর শহীদ সমাধিস্থলে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে বীরশ্রেষ্ঠ শহীদদের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে এ বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









