নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেক কেটে দিনটি উদ্যাপন করেন সংগঠনটির সদস্যরা।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব নাফিজুল ইসলাম নাফিজ, আহ্বায়ক কমিটির সদস্য মো. ফাহিম, কো-অর্ডিনেটর দেলোয়ার হোসেন, শাফিউল মুজনীবিনসহ সাধারণ শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, নতুন লেখক তৈরি, লেখা প্রকাশ ও লেখনীর গুণগত মান বৃদ্ধিতে এ সংগঠন কাজ করে থাকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









