রাজবাড়ীর পাংশায় মাকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ৫০ থেকে ৭০ জন নেতাকর্মীকে দেখা গেছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যার পর নজরুল ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে মিছিলের কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, নিজের গ্রাম ও এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এখান থেকে আন্দোলন শুরু করেছেন। পোস্টে তিনি আরও দাবি করেন, ২০২৫ সালের জানুয়ারিতে তাকে ও তার পরিবারকে সংঘবদ্ধ হামলার শিকার হতে হয়েছে। হামলা ও হুমকির কারণে তিনি দীর্ঘদিন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেননি। বর্তমানে তাঁর পায়ের কিছুটা উন্নতি হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান বলেন, মিছিলের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। বিষয়টি সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছেন। তিনি খোঁজখবর নিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









