যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আন্তঃবিভাগ বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
গত ১৬ সেপ্টেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়। সাত দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন যবিপ্রবির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ।
প্রধান অতিথির বক্তব্যে সকল খেলোয়াড় ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, ‘‘তোমরাই তোমাদের কঠোর পরিশ্রম ও খেলাধুলার মাধ্যমে নিজ বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গৌরব বয়ে নিয়ে আসছ এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি। খেলাধুলার পাশাপাশি পড়াশোনা এবং অন্যান্য সহ-শিক্ষামূলক কর্মকাণ্ডেও তোমরা যেন সমানভাবে সফলতা অর্জন করতে পারো এই আশাবাদ ব্যক্ত করছি।’’
যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, ‘‘হার-জিত খেলারই একটি অংশ। এই পরাজয়ের মধ্য দিয়েই নিজেদের ঘাটতি ও দূর্বলতার জায়গাগুলো চিহ্নিত করার সুযোগ তৈরি হয়েছে। আগামীতে সেই ভুলগুলো শুধরে নিয়ে আরও শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে।’’
অনুষ্ঠানে শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতার সাংগাঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দীন, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম রেজা, আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সাংগাঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার খেলা পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক ড. মো. মজনুজ্জামান, আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতার খেলা পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক ড. শৈবাল চন্দ, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, তাপসী রাবেয়া হলের প্রভোস্ট ড. নাজনীন নাহার, পরিবহন দপ্তরের পরিচালক ড. মো. শিমুল ইসলাম, শরীর চর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ-হেল-কাফি, সহকারী পরিচালক উজ্জল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর, মো. জাহাঙ্গীর আলম, মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









