যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন আহ্বায়ক কমিটির সদস্যরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে এক সভায় এই দায়িত্ব হস্তান্তর করা হয়।
আহ্বায়ক কমিটি নির্বাচনের মাধ্যমে সদস্যদের মনোনীত নতুন সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নুর ইসলামসহ পরিষদের নেতাদের কাছ থেকে দায়িত্ব বুঝে দেন।
এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব বিনয় কৃষ্ণ মল্লিক, সদস্য সাবেক সম্পাদক আহসান কবীর, এম আইউব, আকরামুজ্জামান, নির্বাচিত নেতৃবৃন্দ।
গত ১৯ সেপ্টেম্বর প্রেস ক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১২১ জন ভোটারের মধ্যে ১১৮জন ভোটার তাদের নতুন নেতা নির্বাচিত করে। এই নতুন কমিটির গঠনতন্ত্র অনুযায়ী আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









