সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

দেড় শতাধিক শিক্ষার্থী শিখল এআই’র ভাষা

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০১:৪৯ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০১:৫০ পিএম

দেড় শতাধিক শিক্ষার্থী শিখল এআই’র ভাষা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সঙ্গে সঠিক উপায়ে যোগাযোগের ‘ভাষা’ তথা প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখল দেশের দেড় শতাধিক শিক্ষার্থী। গতকাল রবিবার (১৫ মার্চ) রাতে গুগল মিট প্ল্যাটফর্মে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে ‘Prompt Engineering: The Key to AI Communication’ শীর্ষক ওয়েবিনারে এ প্রশিক্ষণ দেওয়া হয়। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

রাবি সায়েন্স ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মায়শা খানমের সঞ্চালনায় স্বাগত বক্তব্যের মাধ্যমে ওয়েবিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ।

​ওয়েবিনারে প্রধান প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন দেশের জনপ্রিয় এডটেক প্ল্যাটফর্ম ওস্তাদ(Ostad)এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিইও) সৌরভ বড়ুয়া। তিনি প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ধারণা অত্যন্ত সহজভাবে তুলে ধরেন এবং বাস্তব উদাহরণের মাধ্যমে দেখান কীভাবে সঠিকভাবে নির্দেশনা প্রদান করলে বিভিন্ন এআই টুল থেকে আরও কার্যকর ও নির্ভুল ফলাফল পাওয়া যায়। এ সময় তিনি শিক্ষা, গবেষণা এবং পেশাগত কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার বহুমুখী ব্যবহার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরে সভাপতি খালিদ মাহমুদ তার বক্তব্যে বলেন, “প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত ও দক্ষ করে তোলা এখন সময়ের দাবি। কৃত্রিম বুদ্ধিমত্তা ইতোমধ্যেই শিক্ষা, গবেষণা এবং বিভিন্ন পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের এই বিষয়ে সচেতন ও দক্ষ করে তুলতেই রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

ওয়েবিনারে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সভাপতি আবিদ হাসান, আজীবন সদস্য ও সাবেক সহ-সভাপতি মো. আসাদুল ইসলাম, সাবেক সভাপতি শেখ সৈকত এবং সাবেক সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ তোফা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মো. আবু জুবায়ের, সোহরাব উদ্দিন ও দিগন্ত দে, সাধারণ সম্পাদক ইফতিয়ান আহমেদ, কোষাধ্যক্ষ সুলাইমানসহ ক্লাবের অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ।

আলোচনা ও প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝে ই-সার্টিফিকেট প্রদান করা হয়।
 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.