সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জবির নতুন উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৬:০৩ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৬:০৩ পিএম

জবির নতুন উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন।

তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের স্থলাভিষিক্ত হবেন। এর আগে অধ্যাপক ড. রইছ উদ্দীন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জবি শিক্ষক সমিতির সভাপতি এবং সাদা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তিনি আমাকে যে সম্মান দিয়েছেন, তার জন্য আমি তাঁর কাছে শুকরিয়া আদায় করি। এটি নিয়ে গর্ব করার কিছু নেই; বরং এটি আমার জন্য একটি বড় দায়িত্ব। আমার বর্তমান পরিচয়ের আগে আমি অধ্যাপক ড. রইছ হিসেবেই পরিচিত থাকতে চাই। সবাইকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আরও উচ্চতায় পৌঁছে দিতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।”

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.