সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

উল্লাপাড়ায় তেল চুরি ও মাদকের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট অভিযান

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৭:০৪ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৭:০৪ পিএম

উল্লাপাড়ায় তেল চুরি ও মাদকের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট অভিযান

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ ১২ মামলার আসামী চোর সামিদুলের মাদক সেবন, বিক্রি ও চুরি-ডাকাতির মালামাল প্রকাশ্যে বিক্রির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে অভিযান চালানো হয়।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উল্লাপাড়া উপজেলা সহকারি কমিশনার ভূমি শারমিন আক্তার রিমা, রায়গঞ্জ-সলঙ্গা সার্কেলের সাইফুল ইসলাম এবং সলঙ্গা থানার ওসি সাকিউল ইসলামসহ সমন্বিত প্রশাসন অভিযান পরিচালনা করে। এ সময় চোর চক্রের মূল হোতা সামিদুলসহ তার দলবল পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। উল্লেখ্য, মাদক সেবন এবং নিজস্ব টর্চার সেলে নির্যাতনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার রিমা বলেন, “চুরি, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।” রায়গঞ্জ-সলঙ্গা সার্কেলের সাইফুল ইসলাম বলেন, “এ অভিযান কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়; এটি নিয়মিতভাবে চলমান থাকবে।”

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.