বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

জবিতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৭:২০ পিএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৭:২০ পিএম

জবিতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গণিত বিভাগের শিক্ষক ড. মো. আবু হানিফ সরকারকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে শুরু করে শান্ত চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি শেষ হয়।

শিক্ষার্থীরা জানান, ১৭ মার্চ তাদের বিভাগের শিক্ষক আবু হানিফকে ছাত্রদলের আহ্বাকৃত লাঞ্ছনির ঘটনা ঘটেছে। শিক্ষক উপাচার্যের কাছে অভিযোগ জানালেও এখনও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। শিক্ষার্থীরা দাবি করেছেন, প্রশাসন দ্রুত বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করুক এবং ক্যাম্পাসে অছাত্রদের নেতৃস্থানীয় কার্যক্রম বন্ধ করুক।

গণিত বিভাগের শিক্ষার্থী সিফাত ফয়সাল বলেন, “যে প্রশাসন শিক্ষককে নিরাপত্তা দিতে পারবে না, তারা কীভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে? আমাদের ক্যাম্পাস জীবনের নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ। আমরা চাই প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক।”

অন্য শিক্ষার্থী সাজিউল ইসলাম সৈকত বলেন, “আজ আমরা নৈতিকতার পক্ষে দাঁড়িয়েছি। যে শিক্ষক আমাদের সত্যের পথ দেখান, তিনি আজ লাঞ্ছিত হয়েছেন। প্রশাসন হেনস্থাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিক।”

মামলার সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ গণিত বিভাগের অধ্যাপক ড. আবু হানিফ সরকার নতুন উপাচার্যের যোগদান উপলক্ষে টিএসসি এলাকায় চা পান শেষে ক্যাম্পাসে ফিরছিলেন। তার সঙ্গে ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নঈম আকতার সিদ্দিক।

শান্ত চত্বরে পৌঁছালে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল নেতৃত্বে কয়েকজন শিক্ষককে পথরোধ করেন। হিমেল অভিযোগ করেন, শিক্ষক এলাকায় বিএনপির সঙ্গে যুক্ত এবং বিশ্ববিদ্যালয়ে ‘গুপ্ত’ হিসেবে কাজ করছেন।

শিক্ষার্থীরা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দ্রুত ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.