লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সার্বিক উন্নয়ন ও স্থানীয় সমস্যার সমাধানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, এলাকার সার্বিক উন্নয়নে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংবাদমাধ্যমে স্থানীয় সমস্যা ও জনদুর্ভোগ তুলে ধরলে সেগুলোর দ্রুত সমাধানের পথ সুগম হয়। তিনি এলাকার উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন এবং বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ফারজানা আখতার, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









