টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুস সালাম পিন্টু।
সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম রেজাউল করিম, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ সময় মণ্ডপ কর্তৃপক্ষ তাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সংসদ সদস্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









