শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ফাঁকা আসন পূরণে কুবিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পিএম

আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পিএম

ফাঁকা আসন পূরণে কুবিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শূন্য আসনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চতুর্থ মেধাতালিকার ভর্তি শেষে তিনটি ইউনিটে এখনো প্রায় ৭০টি আসন ফাঁকা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় চতুর্থ মেধাতালিকার পরবর্তী উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী আগামী ১৯ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ’ ইউনিটে মেধাক্রম ৪৩৩ থেকে ৭০০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকারে অংশ নিতে বলা হয়েছে। ‘বি’ ইউনিটে মানবিক শাখায় ৪২৪ থেকে ৫৩৫, ব্যবসায় শিক্ষা শাখায় ১০৪ থেকে ১৫৯ এবং বিজ্ঞান শাখায় ১৫০ থেকে ২০৫ পর্যন্ত মেধাক্রমের শিক্ষার্থীদের ডাকা হয়েছে। ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখায় ২৮১ থেকে ৪০০, মানবিক শাখায় ২৬ থেকে ৫০ এবং বিজ্ঞান শাখায় ২৯ থেকে ৫০ পর্যন্ত মেধাক্রমের শিক্ষার্থীদের সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে বলা হয়েছে।

সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে শূন্য আসন থাকা সাপেক্ষে পরবর্তী মেধাতালিকা প্রকাশ করে ভর্তি সম্পন্ন করা হবে। সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র বা গ্রেডশিট এবং প্রয়োজনীয় অন্যান্য সনদের এক কপি করে ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে।

এছাড়া ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি ফি বাবদ ১৪ হাজার ৮০০ টাকা ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। একই সঙ্গে হল অফিসের উন্নয়ন ফি ও বিভাগের উন্নয়ন ফি প্রদান করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “ইউনিট প্রধান ও ডিন অফিসগুলোর সিদ্ধান্ত মোতাবেক ফাঁকা আসন পূরণে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৯ ও ২০ এপ্রিল যারা সাক্ষাৎকারে উপস্থিত থাকবে, তাদের মধ্য থেকে পরবর্তী মেধাতালিকা দেওয়া হবে এবং মেধাক্রম অনুযায়ী বিষয় পাবে।”

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২০টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩২টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ১৭টি আসন ফাঁকা রয়েছে।

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.