শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মঠবা‌ড়িয়ায় অ্যাপে তেল বিক্রি

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পিএম

আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পিএম

মঠবা‌ড়িয়ায় অ্যাপে তেল বিক্রি

জ্বালানি তেলের অপব্যবহার রোধ এবং বণ্টন ব্যবস্থায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে পিরোজপুরের মঠবাড়িয়ায় শুরু হয়েছে ডিজিটাল অ্যাপের মাধ্যমে তেল বিক্রি। ফুয়েল কার্ডের সফলতার পর এবার এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উপজেলার গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনে তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কার্ড পদ্ধতিতে ফিলিংস্টেশনের কার্যক্রম শুরু হয়। 

তুষখালীর মেসার্স হাওলাদার ফিলিং স্টেশনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রফিকুজ্জামান আবির এবং পাম্পের মালিকপক্ষের প্রতিনিধি শাহাদাৎ হোসেন।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাইলট প্রকল্পের আওতায় এই উদ্ভাবনী উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে কোনো চালক পাম্পে তেল নিতে এলে তার গাড়ির নম্বর, লাইসেন্স, হেলমেট ও বর্তমান মাইলেজ তাৎক্ষণিকভাবে অ্যাপে সংরক্ষণ করা হবে। নতুন নিয়ম অনুযায়ী, একটি মোটরসাইকেল একবারে সর্বোচ্চ ৫০০ টাকার তেল নিতে পারবে। তবে পুনরায় তেল নিতে হলে ওই চালককে অবশ্যই ৯৬ ঘণ্টা (৪ দিন) অপেক্ষা করতে হবে এবং নূন্যতম ১২৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এই সময়ের আগে বা নির্ধারিত কিলোমিটার পূর্ণ না করে চালক জেলার অন্য কোনো পাম্পে গিয়েও তেল নিতে পারবেন না। কেউ ফা‌কি দেবার চেষ্টা কর‌লে কেন্দ্রীয় ডাটাবেজ দ্রুত সেই তথ্য শনাক্ত করে ফেলবে।

​সরেজমিন গিয়ে দেখা যায়, নতুন পদ্ধতিতে তথ্য যাচাইয়ের কারণে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়েছে। গ্রাহকদের অভিযোগ, দিনে মাত্র ১৭০ জনকে তেল দেওয়ার সীমাবদ্ধতা থাকায় এবং বাড়তি কাউকে তেল দিতে না পারার কারণে তীব্র রোদে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে করে জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীরা কিছুটা বিড়ম্বনায় পড়ছেন। ​তবে এই ভোগান্তির মাঝেও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তেল নিতে আসা আকাশ নামের এক চালক জানান, আগে অনেকেই অবৈধভাবে তেল মজুদ করত কিংবা বারবার লাইনে দাঁড়িয়ে তেলের কৃত্রিম সংকট তৈরি করত। অ্যাপের কারণে এখন আর সেই অসাধু সুযোগ নেই।

​উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার জানিয়েছে, এই ডিজিটাল নজরদারি কঠোরভাবে নিশ্চিত করা হবে। এর ফলে তেলের অবৈধ মজুদদারি চিরতরে বন্ধ হবে এবং প্রকৃত ব্যবহারকারীরা কোনোরকম হয়রানি ছাড়াই জ্বালানি পাবেন বলে আশা করা হচ্ছে।

আকাশ/পিরোজপুর/নির্জন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.