শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সাজেকে ধর্মসিং চাকমা হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১২ পিএম

আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১২ পিএম

সাজেকে ধর্মসিং চাকমা হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পার্বত্য জেলা রাঙামাটির কুতুকছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ধর্মসিং চাকমাকে গুলি করে হত্যা এবং দুই নারীকে গুলিবিদ্ধ করার ঘটনার প্রতিবাদে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৮ এপ্রিল) সকালে গণতান্ত্রিক যুব ফোরাম বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

সমাবেশে সমর চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্যোতি চাকমা, সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবুধন চাকমা এবং গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সদস্য বীর চাকমা।

‎বক্তারা ধর্মসিং চাকমা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব “বৈসাবি” উদযাপনের পরপরই এ ধরনের হত্যাকাণ্ড অত্যন্ত ন্যাক্কারজনক।

তারা এ ঘটনাকে কাপুরুষোচিত উল্লেখ করে বলেন, কোনো বিবেকবান মানুষ এ ধরনের সহিংসতা মেনে নিতে পারে না।

‎তাদের অভিযোগ, সন্তু লারমার অনুসারী একদল সদস্য কুতুকছড়িতে ধর্মসিং চাকমার বাড়িতে হামলা চালায়। তিনি সরে যাওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ধাওয়া দিয়ে গুলি করে হত্যা করে। এসময় তাকে রক্ষা করতে গেলে তার বোন কৃপা সোনা চাকমা ও ভাগ্য শোভা চাকমাও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

‎সমাবেশ থেকে বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সহিংসতার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

আরিফুল/বাঘাইছড়ি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.