শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বেরোবিতে বিজ্ঞান অনুষদের প্রথম গবেষণা সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৮ পিএম

আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৮ পিএম

বেরোবিতে বিজ্ঞান অনুষদের প্রথম গবেষণা সেমিনার অনুষ্ঠিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের বিজ্ঞান অনুষদের চার বিভাগের (গণিত, পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান ও রসায়ন) প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে এই সেমিনারটি সম্পন্ন হয়।

উক্ত গবেষণা সেমিনারে গণিত, পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিভাগের শিক্ষকগণ তাদের গবেষণা কর্ম উপস্থাপন করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, “একটি আদর্শ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য কেবল শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের মূল লক্ষ্য হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ গবেষণাবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।”

উপাচার্য আরো বলেন, “নতুন নতুন উদ্ভাবন এবং গবেষণার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের মান ও র‍্যাংকিং আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা সম্ভব।”

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেরোবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়। বহিস্থ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর (অবঃ) ড. মো. শাহজাহান আলী। পদার্থ, গণিত ও পরিসংখ্যান বিভাগের বহিস্থ সদস্যগণ অনলাইনে সংযুক্ত ছিলেন। সেমিনারে বেরোবি বিজ্ঞান অনুষদের গণিত, পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিভাগসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

মাসফিকুল/বেরোবি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.