শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু আগামীকাল

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পিএম

আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পিএম

কুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু আগামীকাল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি’র (সিওইউডিএস) উদ্যোগে আয়োজিত প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আন্তঃবিশ্ববিদ্যালয় পর্ব শুরু হচ্ছে শুক্রবার (১৭ এপ্রিল)। এ পর্বে অংশগ্রহণ করবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি সাদিয়া আফরিন ও সাধারণ সম্পাদক মো. মুহসিন জামিল।

সংবাদ সম্মেলনে ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন গণিত বিভাগের শিক্ষক ও সংগঠনটির মডারেটর অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব এবং সাবেক নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, প্রথম সিওইউডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা দুইটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে– আন্তঃস্কুল-কলেজ এবং আন্তঃবিশ্ববিদ্যালয়। এর মধ্যে আন্তঃস্কুল-কলেজ পর্বের প্রথম রাউন্ড গত ১১ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে ২৪টি দল অংশ নেয় এবং সেখান থেকে দুটি দল ফাইনালে উত্তীর্ণ হয়েছে।

তারা আরো জানান, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্ব শুরু হবে ১৭ এপ্রিল এবং উভয় পর্বের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ এপ্রিল।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ছিল। এবার সেই প্রত্যাশা পূরণ হচ্ছে। এবারের আয়োজনে মোট ৫৬টি দল অংশ নিচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে সারা দেশের স্কুল-কলেজকে সম্পৃক্ত করে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’

কুবি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.