শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুমিল্লায় হাম-রুবেলায় আক্রান্ত এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৭ পিএম

আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৭ পিএম

কুমিল্লায় হাম-রুবেলায় আক্রান্ত এক শিশুর মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাম-রুবেলায় আক্রান্ত হয়ে এক শিশু রায়হান (৮) মারা গেছে। সে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর এলাকার ফারুকের ছেলে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে কুমিল্লা জেলায় এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হলো।

চিকিৎসকরা জানান, গত ১৪ এপ্রিল রাতে হাম-রুবেলার উপসর্গ নিয়ে শিশু রায়হানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

কুমিল্লায় হাম-রুবেলার প্রকোপ ক্রমেই বাড়ছে। মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট। শয্যা, মেঝে, বারান্দা ছাড়িয়ে ওয়ার্ডের বাহিরে করিডোরে শিশু রোগীদের নিয়ে স্বজনরা অবস্থান করছেন।

মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ বলেন, “সকালে মারা যাওয়া শিশুটি সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়েছিল। এছাড়া প্রতিদিনই সংক্রমণের হার বাড়ছে। নতুন করে ভর্তি হয়েছেন আরও ৩৬ শিশু। বৃহস্পতিবার ৯৪ শিশু ভর্তি রয়েছে।”

অন্যদিকে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২৪ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

ইমরান/কুমিল্লা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.