ময়মনসিংহের নান্দাইলে সড়কের পাশে একটি খালি কফিন পড়ে থাকতে দেখা গেছে। এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার নান্দাইল চৌরাস্তা-কেন্দুয়া সড়কের মিশ্রিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
স্থানীয়রা জানান, গত বুধবার রাতের আঁধারে উপজেলার নান্দাইল চৌরাস্তা- কেন্দুয়া সড়কের মিশ্রিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সড়কের এক সাইডে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে কফিনটি রেখে যান। সকালে গিয়ে স্থানীয় গিয়ে কফিন পড়ে থাকতে দেখেন। কফিনের ভিতরে সাদা কাপড় ও কালো রঙের পলিথিন পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দা লামিয়া আক্তার বলেন, “রাতে বিদ্যুৎ না থাকায় ঘরের জানালা খুঁলে বসেছিলাম। পরে দেখতে পাই একটি অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে কফিনটি ফেলে যায়।”
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









