বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

যবিপ্রবি সিএসই ক্লাবের নেতৃত্বে শিহাব-মোস্তাফিজ

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পিএম

আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পিএম

যবিপ্রবি সিএসই ক্লাবের নেতৃত্বে শিহাব-মোস্তাফিজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সিএসই ক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৬ -এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের রাকিব হাসান শিহাব ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের মো. মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় সিএসই বিভাগের নিজস্ব কক্ষে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ১৫৪ জন শিক্ষার্থী।

কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি চতুর্থ বর্ষের নাফিউল্লাহ খান সিয়াম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি (মহিলা) খন্দকার সুমাইয়া ইসলাম, কোষাধ্যক্ষ দীপন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক তৃতীয় বর্ষের ফয়েজ আহমেদ সাদ, সাংগঠনিক সম্পাদক তীর্থ সাহা, খেলাধুলা বিষয়ক সম্পাদক মো. হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক দ্বিতীয় বর্ষের ফারদিন ইবনে করিম সামি এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম।

রা/যবিপ্রবি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.