রাজশাহীর দুর্গাপুরে সরকারি খাস জমি দখল করে গড়ে উঠেছে বড় অট্টালিকা ও টিনশেড ভবন। এছাড়াও তৈরি করা হয়েছে হোটেল, গুদাম ঘর, বিভিন্ন দোকানপাট ও মার্কেট।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আগে যেখানে টিনশেড বেড়া দিয়ে ছোট ছোট দোকান ছিল, সেখানে এখন ইটের দেয়ালের দোকানপাট গড়ে উঠেছে। সরকারি খাস জমির সাইনবোর্ড টাঙানো থাকলেও সেগুলো তোয়াক্কা না করে দোকানপাটগুলো তৈরি করা হয়েছে। ব্রিজের আশেপাশে পরিত্যক্ত জায়গা আস্তে আস্তে প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, ব্রিজের আশেপাশে জায়গা স্থানীয় দখলদারদের দখলে। এখন তারা নিজেদের ইচ্ছা মতো ঘর ও দোকানপাট নির্মাণ করে সেগুলো ভাড়াও দিচ্ছেন। অনেকে আবার দোকানের জামানত বাবদ ২ থেকে ৩ লাখ টাকা নিচ্ছেন।
এ বিষয়ে উপজেলা কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু জানান, সরকারি খাস জমি দখলের অনেক অভিযোগ পেয়েছি, খুব শিগগিরই ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









