মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুবিতে পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম

আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম

কুবিতে পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভাগসমূহ প্রয়োজন ও সুবিধা অনুযায়ী পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে পারবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি জানান, শিক্ষার্থীদের সার্বিক সুবিধা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বিভাগগুলোকে নিজস্ব সিদ্ধান্তে পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, অতিরিক্ত ঝড়ের কারণে গত ২৬ এপ্রিল থেকে টানা ২৮ ঘণ্টা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যুৎ ছিল না। এরই পরিপ্রেক্ষিতে ২৮ এপ্রিল সকল বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়।

এদিকে, এখনো ক্যাম্পাসে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বিভাগভিত্তিক সিদ্ধান্তে পরীক্ষা কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

বা/কুবি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.