বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪ মে ২০২৬, ১১:১৫ এএম

আপডেট: ০৪ মে ২০২৬, ১১:১৫ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২৫-২৬ সেশনের সকল বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) বেলা ১১টায় প্রত্যেক ডিপার্টমেন্টে আলাদাভাবে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

নবীনবরণের বিষয়ে চবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক দিন। আজকে একযোগে সব বিভাগে ওবিই কারিকুলামে সেমিস্টার পদ্ধতিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হচ্ছে। নতুন পদ্ধতিতে পাঠদানের ক্ষেত্রে শিক্ষকদের অগ্রণী ভূমিকা প্রত্যাশা করেন উপাচার্য। নতুন কারিকুলাম পদ্ধতিতে পাঠদানের ক্ষেত্রে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন। 

ইঞ্জিনিয়ারিং অনুষদের ছাত্র মোসাব্বির মাসুম বলেন , "নবীনবরণ ভালোই ছিলো, সব শিক্ষকদের সাথে পরিচিত হলাম। সিনিয়র ভাইয়াদের সাথে পরিচিত হলাম। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে ভালো লাগছে।"

চারকলা অনুষদের নবীন ছাত্র তানভীর আহমেদ সিহাব বলেন , "অনেক ভালো লাগল। সিনিয়র ভাই-বোন এবং শিক্ষক সকলেই অনেক ভালো।"

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.