সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে আবাসিক হল পরিদর্শনে কুবি উপাচার্য

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৫:৩৯ পিএম

আপডেট: ১৬ মে ২০২৬, ০৫:৩৯ পিএম

শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে আবাসিক হল পরিদর্শনে কুবি উপাচার্য

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচটি আবাসিক হল পরিদর্শন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। এ সময় তিনি হলগুলোর রিডিং রুম, ডাইনিং রুম ও সার্বিক পরিবেশ পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।

শনিবার (১৬ মে) দুপুরে তিনি পরিদর্শন কার্যক্রম শুরু করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দ।

জানা যায়, পরিদর্শনকালে উপাচার্য হলগুলোর রিডিং রুম, ডাইনিং রুম, খাবারের মান ও ভর্তুকিসহ আবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে হল প্রাধ্যক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। এছাড়া শিক্ষার্থীদের আবাসন সংক্রান্ত সুবিধা-অসুবিধার বিষয়েও খোঁজখবর নেন তিনি।

এ বিষয়ে উপাচার্য বলেন, “আমি যেদিন দায়িত্ব গ্রহণ করেছি, সেদিনই বলেছিলাম ‘স্টুডেন্টস ফার্স্ট’। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই আবাসিক হলগুলো পরিদর্শন করেছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তাদের সমস্যার কথা শুনেছি। হলের খাবারের মান আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। তবে কয়েকটি আবাসিক কক্ষের অবস্থা খারাপ দেখেছি। সেগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।”

তিনি আরও বলেন, “হলের ক্যান্টিনগুলোর মান নির্ধারণের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিম গঠনের পরিকল্পনা রয়েছে। তারা প্রতি মাসে ক্যান্টিনের পরিবেশ, খাবারের মানসহ সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে গ্রেডিং করবে। এর মাধ্যমে কোন হলের ক্যান্টিন কোন ক্যাটাগরিতে রয়েছে, তা নির্ধারণ করা হবে।”

হলের খাবারে ভর্তুকির বিষয়ে উপাচার্য বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো কীভাবে পরিচালিত হয়, সে বিষয়ে খোঁজ নেওয়া হবে। সেখানে যদি খাবারে ভর্তুকি দেওয়ার ব্যবস্থা থেকে থাকে, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়েও তা চালুর বিষয়টি বিবেচনা করা হবে।”

বা/কুবি/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.