আরেকটি ভালো সেশনে সিলেট টেস্টে নিয়ন্ত্রণ আরও দৃঢ় করেছে বাংলাদেশ। তিনশ ছুঁয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। স্বাগতিকদের লিড এখন সাড়ে তিনশ ছাড়িয়েছে।
চা-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের রান ৭৯ ওভারে ৬ উইকেটে ৩০৭। মুশফিকুর রহিম ১৫৫ বলে ৯০ রানে খেলছেন। তাইজুল ইসলাম ২০ বলে ৮ রানে ব্যাট করছেন।
বাংলাদেশ এখন ৩৫৩ রানে এগিয়ে।
এক ওভার পরেই দ্বিতীয় নতুন বল নিতে পারবে পাকিস্তান। সফরকারীরা হয়তো তাকিয়ে আছে সেদিকেই। প্রথম সেশনে তারা নিতে পেরেছিল এক উইকেট, দ্বিতীয় সেশনে নিতে পারল দুটি।
এখনও মুশফিক ক্রিজে থাকায় বাংলাদেশ অন্তত চারশ রানের লক্ষ্য দিতে চাইবে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮
পাকিস্তান ১ম ইনিংস: ২৩২
বাংলাদেশ ২য় ইনিংস: ৭৯ ওভারে ৩০৭/৬


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









