সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে কি টিকবেন নেইমার?

প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০২:৫৪ পিএম

আপডেট: ১৮ মে ২০২৬, ০২:৫৪ পিএম

ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে কি টিকবেন নেইমার?

সোমবার দিবাগত রাত ২টায় ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। সেই দলে নেইমারের জায়গা হবে কি না, সেটার কৌতূহল এখন ফুটবল বিশ্বজুড়ে। বলা যায়, আজ রাতেই নির্ধারণ হতে যাচ্ছে নেইমারের বিশ্বকাপ ভাগ্য। 

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছিলেন, পুরোপুরি ফিট এবং ভালো পারফর্ম করতে পারলেই কেবল বিশ্বকাপ দলে বিবেচনায় আসবেন নেইমার।

গতকাল সান্তোসের ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি দলে থাকার যোগ্য কি না, সেই সিদ্ধান্ত আনচেলত্তিই নেবেন। আমি এটার জন্যই কঠোর পরিশ্রম করেছি। তবে আমি যদি নির্বাচিত নাও হই, তাহলেও আমি একজন সাধারণ সমর্থক হিসেবে বিশ্বকাপে ব্রাজিলের জন্য গলা ফাটাব।

২০২৩ সালের অক্টোবরে গুরুতর ইনজুরিতে পড়ার পর থেকে দীর্ঘ আড়াই বছর জাতীয় দলের বাইরে আছেন নেইমার। তবে সান্তোসে ফেরার পর সাম্প্রতিক সময়ে তার দারুণ ফর্ম চিত্রটা বদলে দিয়েছে। 

কোচ আনচেলত্তি অবশ্য স্পষ্ট করেছেন যে অতীত রেকর্ড বা আবেগ নয়, বর্তমান ফিটনেস দেখেই দল গড়া হবে। তবে নেইমারের জনপ্রিয়তার প্রশংসা করে তিনি বলেন, ‘নেইমার ড্রেসিংরুমে সবার খুব প্রিয়, সে থাকলে দল কোনোভাবে অশান্ত হবে না।’

তাছাড়া, তরুণ তারকা এস্তেভাও হ্যামস্ট্রিং চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় আক্রমণভাগে নতুন জায়গা তৈরি হয়েছে। গুঞ্জন রয়েছে, নেইমারকে স্কোয়াডে জায়গা দিতে গিয়ে বাদ পড়তে পারেন চেলসির ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। তবে দলে ফিরলেও নেইমারকে বদলি খেলোয়াড় হিসেবেই বেশি ব্যবহার করতে পারেন আনচেলত্তি।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.