দশমিনায় ইসলামী ফাউন্ডেশনের অধীনে পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান করেছেন।
সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক শিক্ষক অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বল্প সম্মানিতে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করলেও তাদের চাকরির স্থায়িত্ব ও সামাজিক নিরাপত্তা নেই। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা আব্দুর রহিম জানান, ১৯৯৩ সালে চালু হওয়া এ প্রকল্পের আওতায় বর্তমানে সারাদেশে প্রায় ১ কোটি ২১ লাখ শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে এবং প্রায় ৭২ হাজার শিক্ষক কর্মরত রয়েছেন। তবুও শিক্ষকরা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
এ সময় মাওলানা খলিলুর রহমান, ফেরদৌসি বেগম ও মাওলানা আল মামুনসহ অন্যরা বক্তব্য দেন। পরে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









