রাজধানীর মিরপুর কালশী বাউনিয়া বাঁধ বস্তিতে লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (২৫ মে) রাত ৭টা ২৩ মিনিটে লাগা আগুন ৯টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করেছে। যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। ঘটনাস্থলে পানির তীব্র সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতেও বেগ পেতে হয়েছে। এ ছাড়া বাতাসের কারণে আগুনের তীব্রতা বেড়ে যায়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছেন এমন কোনো তথ্য এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কাছে আসেনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









