রাজধানীর বনানীর মহাখালী টিভিগেট এলাকার একটি বাসায় পরকীয়া প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মাদ মামুন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে আহত অবস্থায় মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অভিযুক্ত প্রেমিকা বিউটি মামুনকে ধারালো ছোরা দিয়ে পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন করে ফেলে। পরে তার পেটে ছোরা ঢুকিয়ে দিয়ে গুরুতর আহত করে। অভিযুক্ত বিউটি আক্তারকে বনানী থানা পুলিশ আটক করেছে।
মামুনের বাড়ি ময়মনসিংয়ের ঈশ্বরগঞ্জ থানার মালিয়াটি গ্রামে। তার বাবার নাম বাবুল আহমেদ। মামুন মহাখালী টিভিগেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
আহত অবস্থায় মামুনকে হাসপাতালে নিয়ে আসা বাড়ির মালিক সুমন মিয়া জানান, সম্প্রতি স্বামী ও স্ত্রীর পরিচয় দিয়ে তারা একটি কক্ষ ভাড়া নেয়। আজ (শনিবার) বিকেলে তাদের মধ্যে ঝগড়া হয়। তখন জানা যায়, তারা স্বামী ও স্ত্রী নয়। ওই নারী মামুনের পরকীয়া প্রেমিকা। একান্তে সময় কাটানোর সময় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বিউটি ধারালো ছোরা দিয়ে মামুনের পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন করে পেটে ছোরা বসিয়ে দেয়। এ সময় মামুনের চিৎকারে তারা ঘরে এসে বিউটিকে আটক করে পুলিশে সোপর্দ করে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মাদ ফারুক বলেন, ‘‘অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









