রাজধানীর বংশালে হেলমেটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার পরে ওই গুদামে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুনের সত্যতা নিশ্চিত করেছেন।
আগুনের ঘটনায় এখনো ক্ষয়-ক্ষতির পরিমাণ ও হতাহতের তথ্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









